দেশে মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট

দেশে মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল
Share

দেশের অর্থনীতিতে নতুন একটি মাইলফলক যুক্ত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও আগের বছরের তুলনায় উন্নতির ইঙ্গিত মিলেছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যা প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৪২০ টাকার সমান।

বিবিএসের তথ্য অনুযায়ী, অর্থবছরটিতে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার প্রাথমিকভাবে ৪ দশমিক ১৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগের অর্থবছরের চূড়ান্ত হিসাবে এই হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২০ ডলার। তবে পরবর্তীতে চূড়ান্ত হিসাবে তা ৫১ ডলার কমে ২ হাজার ৭৬৯ ডলারে নেমে আসে। একইভাবে ওই অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিও সাময়িক হিসাবের ৩ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে চূড়ান্ত হিসাবে ৩ দশমিক ৪৯ শতাংশে দাঁড়ায়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটির মাথাপিছু আয় প্রায় ১৩ হাজার ৯২০ ডলার। অন্যদিকে ভারতে মাথাপিছু আয় ২ হাজার ৯৪০ ডলার এবং পাকিস্তানে ১ হাজার ৫৮০ ডলার। সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, মাথাপিছু আয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারত ও পাকিস্তান—উভয় দেশের চেয়ে এগিয়ে রয়েছে।

 

/আরএস
Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ১০:৫৪ পিএম | বুধবার, ১০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com