অডিটের জন্য আরও ৫ হাজার আয়কর রিটার্ন নির্বাচন, প্রকাশিত হলো তালিকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

অডিটের জন্য আরও ৫ হাজার আয়কর রিটার্ন নির্বাচন, প্রকাশিত হলো তালিকা
Share

রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে আরও ৫ হাজার ১৪টি ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্বাচিত রিটার্নগুলোর তালিকা সোমবার (২৯ জুন) এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেসড) মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে এসব রিটার্ন নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে দুই ধাপে মোট প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপে ছিল ১৫ হাজার ৪৯৪টি এবং দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি রিটার্ন।

এনবিআর বলছে, অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য রিটার্ন নির্বাচন করায় করদাতাদের প্রতি সমান আচরণ নিশ্চিত হবে এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও জোরদার হবে। একই সঙ্গে এই উদ্যোগ সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

নির্বাচিত আয়কর রিটার্নের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট করদাতারা তাদের তথ্য যাচাই করতে পারবেন।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৫৯ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com