শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক একীভূতকরণে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল: সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   893 বার পঠিত

ব্যাংক একীভূতকরণে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল: সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল এমন অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে” এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

অর্থ মন্ত্রণালয় জানায়, সরকার বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং একীভূতকরণের পুরো প্রক্রিয়া যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে।

এর আগে গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দেয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে এবং পরে ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। কোনো কর্মীর চাকরি যাবে না, গ্রাহকের আমানতও থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

সরকার একীভূত ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে ২০ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ দেবে বলেও জানা গেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com