শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা

  |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে শিল্পাঞ্চলের শ্রমিকরা পাবেন তিন দিনের সাধারণ ছুটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দুই দিন ছুটি পাবেন।

এদিকে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন ঘিরে সাধারণভাবে টানা চার দিনের ছুটি কার্যকর হবে।

প্রেসসচিব আরও জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এতে করে শিল্পাঞ্চলের শ্রমিকরা মোট তিন দিনের ছুটি পাবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫৫ পিএম | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com