শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোববার অনুষ্ঠিত হচ্ছে ১০০ টাকার প্রাইজবন্ডের ১২২তম ড্র, সর্বোচ্চ পুরস্কার ৬ লাখ টাকা

  |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   482 বার পঠিত

রোববার অনুষ্ঠিত হচ্ছে ১০০ টাকার প্রাইজবন্ডের ১২২তম ড্র, সর্বোচ্চ পুরস্কার ৬ লাখ টাকা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২২তম ড্র আগামী রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ ড্রতে সর্বোচ্চ পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

সারা জীবনের জমানো অর্থ নিরাপদে রাখার ও বিনিয়োগের উপায় নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কেউ স্থাবর সম্পদে অর্থ খাটান, কেউ সঞ্চয়পত্র বা ব্যবসায় বিনিয়োগ করেন। তবে মধ্যবিত্ত শ্রেণির কাছে প্রাইজবন্ড দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় ও সহজ সঞ্চয়মাধ্যম হিসেবে পরিচিত।

সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস বাড়াতে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এই বন্ড যেকোনো সময় কেনা ও নগদায়ন করা যায়। সেই ধারাবাহিকতায় আসন্ন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজবন্ডের ১২২তম ড্র।

এই ড্রতে পুরস্কারের কাঠামো অনুযায়ী- প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার নির্ধারিত হয়েছে এক লাখ টাকা করে। চতুর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে ৫০ হাজার টাকা করে। পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা।

ঘোষিত পুরস্কার নম্বর অনুযায়ী প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড সংশ্লিষ্ট পুরস্কারের জন্য যোগ্য বলে গণ্য হয়। ড্রয়ের অন্তর্ভুক্ত হতে হলে নির্ধারিত ড্র তারিখের আগের ৬০ দিন (বিক্রির তারিখ বিবেচনায় নিয়ে, ড্রয়ের দিন বাদ দিয়ে) পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ড বৈধ হিসেবে গণ্য হবে।

এদিকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।

প্রসঙ্গত, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারিত। নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৯:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com