একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট

একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার টাকার বেশি
Share

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৩৮ হাজার টাকায়।

শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দরে- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারভিত্তিক স্বর্ণ ও রুপার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটঅর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২১ এএম | শনিবার, ১৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com