সামিট পাওয়ারের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

সামিট পাওয়ারের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার। একইসঙ্গে কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল ডিজিটাল মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

গত অর্থবছরে সামিট পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ২.৭ পয়সা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫১ শতাংশ।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ০২ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৬ টাকা ১৩ পয়সা; আগের অর্থবছরে যা ছিল ৭ টাকা ০৪ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৮ এএম | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com