সোনালী লাইফের বার্ষিক সাধারণ সভায় ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

সোনালী লাইফের বার্ষিক সাধারণ সভায় ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাকছুমা আকতার বানু, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়,পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা,মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কো. লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস।

বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদিত হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। এ ছাড়া, ২০২৫ সালের জন্য কোম্পানির নিরীক্ষক এবং পরিপালন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়। -বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৬ পিএম | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com