ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক কাজী মাহমুদা জামান।

সভায় সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক মতিউর রহমান, মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈনুদ্দিন মোনেম, ডাঃ শামীম খান, মাশফিকুর রহমান, নাহরীন রহমান, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান উপ‌স্থিত ছি‌লেন।

সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত হন। সংযুক্ত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভাপতির বক্তব্যে পরিচালক কাজী মাহমুদা জামান সংযুক্ত শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:০৩ পিএম | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com