ফেডারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

ফেডারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন এফসিএ, পরিচালক মোরশেদুল শফি, তাহরির নেওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক বেগম আবেদা আকতার, বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী, সিএফও মাসুদ হোসাইন ও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিনিয়োগকারী। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব শেখ মো. আনোয়ার উদ্দিন।

সভায় কোম্পানির চেয়ারম্যান এনামুল হক তার বক্তব্যে বলেন, ‘গ্রাহক সেবার মান বজায় রাখা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।’

সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেয়ারহোল্ডারগণ বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও কোম্পানির ধারাবাহিক সাফল্য ও নগদ ১০ শতাংশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে আবরারুল হক ও হাসিনা বানু পুনরায় পরিচালক নির্বাচিত হন।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০৯ পিএম | বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com