নিটল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

নিটল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৯ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।

সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস।

সভায় ২০২৪ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ (নগদ ৫ শতাংশ ও স্টক ৫ শতাংশ)  অনুমোদনসহ কোম্পানির নিরিক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও অন্যান্য আলোচ্যসূচি বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৩ পিএম | মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com