বিজ্ঞপ্তি | রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৫ মে) সকাল ১১টায়, কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন, উদ্যোক্তা পরিচালক মো. সামছুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক মিসেস নাজনিন হোসাইন, স্বতন্ত্র পরিচালক মো. মোবারক হোসেন, স্বতন্ত্র পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন খান, কোম্পানি সেক্রেটারী শেখ খালেদ জহির ও কোম্পানির শেয়ারহোল্ডারগণ।
সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন করেন।
Posted ৩:১০ পিএম | রবিবার, ২৫ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity