প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম থেকে ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন ) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, গোলাম মোস্তফা আহমেদ, জাকারিয়া আহাদ ও কামাল মিয়া। এছাড়া মনোনীত পরিচালক আব্দুস শাকুর চৌধুরী, জহুরুল সৈয়দ বখত এফসিএমএ এবং স্বতন্ত্র পরিচালক মো. জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ সভায় অংশ নেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এজিএমে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-মনসুর।

সভায় ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। আলোচনার পর এসব সূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

এজিএমে ২০২০ অর্থবছরের জন্য ২.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪০ পিএম | সোমবার, ৩০ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com