| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্লবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান রোকেয়া কাদের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক মুরাদ মোহাম্মদ তাজ, ইঞ্জিনিয়ার এ কে এম আহসানুল হক, তাহরিন আমান ও স্বতন্ত্র পরিচালক মো. শামিম আহমেদ, ওয়ালিউজ্জামান এফসিএ সহ অন্যান্য পরিচালকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম এবং কোম্পানির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোকাদ্দেসুর রহমান শিকদার।
কোম্পানির চেয়ারম্যান রোকেয়া কাদের কোম্পানির সার্বিক পরিস্থিতি, ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বৈশ্বিক নানা সংকট ও ব্যবসায়িক মন্দা পরিস্থিতির মধ্যে স্টেকহোল্ডার ও শেয়ারহোল্ডারগণ কোম্পানির পাশে থাকায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ১:৫০ পিএম | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity