| বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম, পরিচালক সাহিদা নেওয়াজ, রেজোয়ানা আফরোজ বিনতে কালাম, তায়েবুর রহমান, সাব্বির উল কবির, নুরুন নাহার, ডা. জাহানারা আরজু, ইফতেহার মালেক, সারোয়ার জাহান, মোহাম্মদ মুসা, নুরুল ইসলাম, আবু মোহাম্মদ, স্বতন্ত্র পরিচালক আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস, আবু মো. আবিদ চৌধুরী প্রমুখ
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্ত খসরু দস্তগীর আলম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কোম্পানি সচিব মো. নুর উল আলম এফসিএস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক বিনিয়োগকারী ডিজিটালি সংযুক্ত ছিলেন।
বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনসহ ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
Posted ৪:৩৫ পিএম | বুধবার, ২৫ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity