গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৫ আগস্ট) হাইব্রিড সিস্টেমে এ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি কোম্পানির শেয়ারহোল্ডারদের সার্বিক সহযোগিতা ও অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় ২০২৪ সালের পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারগণের সর্বসম্মতিতে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ‌্যাংশ অনুমোদন করা হয়।

হাইব্রিড সিস্টেমে উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ বীমা খাতে বর্তমান প্রতিযোগিতা ও প্রতিকূল অবস্থা কাটিয়ে দক্ষতার সাথে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান ও ব্যবস্থাপনা টিমসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০২৪ সালের ব্যবসা‌য়িক পারফরমেন্স পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন মতামত মন্তব্য আকারে পেশ করেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (অবঃ), নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন সচিব মোঃ ইবাদত আলী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলমসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মোঃ ওমর ফারুক, সিএফও (চলতি দায়িত্ব) মোঃ আশরাফুল আলম-সহ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ স্বশরীরে ও ডিজিটাল প্লাটফরমে উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪৩ পিএম | মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com