প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সভায় পরিচালক মতিউর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাসুদ হোসেন, মামুনুর রশিদ, ডাঃ শামীম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের ব্যালেন্সসিট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
Posted ৮:১৬ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity