বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভায় ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভায় ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৮ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ।

সভা শুরুর আগে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সবাই কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এজিএমে পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। পাশাপাশি কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব, অডিট প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদনও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৫৭ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com