আয়কর রিটার্ন জমা দিতে সময় বাড়ানোর অনলাইন সুবিধা চালু

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আয়কর রিটার্ন জমা দিতে সময় বাড়ানোর অনলাইন সুবিধা চালু
Share

আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও করদাতাবান্ধব করতে সময় বাড়ানোর আবেদন এখন অনলাইনেই করা যাবে। এ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন ব্যবস্থার ফলে করদাতারা ঘরে বসেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে তারা অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন সময় নিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার (১৬ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগেই বাড়িয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেও কেউ রিটার্ন দিতে না পারলে ই–রিটার্ন সিস্টেমে থাকা “Time Extension” অপশন ব্যবহার করে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে আবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমোদন দিতে পারবেন। অনুমোদন পেলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যেই কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। তবে এজন্য করদাতাকে অবশ্যই ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের মধ্যেই আবেদন করতে হবে।

এনবিআর সব করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে অথবা অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে ই–রিটার্ন সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, পুরো প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় আবেদন অনুমোদন বা বাতিলের বিষয়টি আগের তুলনায় আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

এদিকে এনবিআরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা চাইলে সার্কেল অফিসে লিখিতভাবে অথবা অনলাইন-দুই পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫০ এএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com