এক দিনেই দুই দফা বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট

এক দিনেই দুই দফা বাড়ল স্বর্ণের দাম
Share

দেশের বাজারে এক দিনের ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। নতুন এ দর বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে একই দিন সকালে বাজুস আরেক দফা মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। তখন ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

সর্বশেষ নির্ধারিত দরে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান দর অনুযায়ী— ২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় চাহিদার কারণে স্বর্ণের দামে এ ধরনের ঘনঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪০ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com