কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নে ৭০ মিলিয়ন ডলারের ‘গ্রিন’ প্রকল্পে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট

কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নে ৭০ মিলিয়ন ডলারের ‘গ্রিন’ প্রকল্পে চুক্তি সই
Share

জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়ন এবং পুষ্টি খাতে সমন্বিত অগ্রগতি নিশ্চিত করতে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অর্থ বিভাগ। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে এই প্রকল্প দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)’ নামের এই প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত সারাদেশে বাস্তবায়িত হবে। বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের পক্ষে যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা চুক্তিতে সই করেন।

প্রকল্পটির মোট অর্থায়ন ৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) প্রদান করবে এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রকল্পের আওতায় দেশের দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি এবং কৃষি সম্ভাবনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে। এতে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। উপকারভোগীদের মধ্যে থাকবেন দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা।

প্রকল্পের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন।

এছাড়া টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সৃজনশীল অর্থনীতি বিকাশ এবং গ্রামীণ আয়ের উৎস বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পটি স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলে দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।

/জেবি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৬ এএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com