৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বিডার উদ্যোগ

বিশেষ প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বিডার উদ্যোগ
Share

দেশি ও বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রস্তুত করেছে সরকার। এসব প্রতিষ্ঠানের মধ্যে পুরোপুরি চালু, আংশিক চালু এবং দীর্ঘদিন বন্ধ থাকা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রোববার (৫ জুলাই) বিনিয়োগের জন্য প্রস্তুত এসব প্রতিষ্ঠানের নাম, অবস্থান ও সম্পদসংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বেসরকারি বিনিয়োগের উপযোগী করার নির্দেশ দেন।

বিডার তালিকায় চিনি, কাগজ, রাসায়নিক, টেক্সটাইল, পাট, কাচ, সার, ইস্পাত ও প্রকৌশল খাতের বিভিন্ন প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সেতাবগঞ্জ, ঠাকুরগাঁও, জিলবাংলা, রাজশাহী, পঞ্চগড়, জয়পুরহাট, কুষ্টিয়া, মোবারকগঞ্জ, ফরিদপুর, নাটোর, শ্যামপুর ও পাবনা চিনিকল।

তালিকায় আরও আছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিলস, খুলনা নিউজপ্রিন্ট অ্যান্ড হার্ডবোর্ড মিলস, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রগতি ইন্ডাস্ট্রিজ, অ্যাটলাস বাংলাদেশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি।

টেক্সটাইল ও পাট খাতের মধ্যে দিনাজপুর, সুন্দরবন, রাঙামাটি, টাঙ্গাইল, এশিয়াটিক, চিত্তরঞ্জন, খুলনা, কুড়িগ্রাম, কোকিল, আমিন ও বেঙ্গল টেক্সটাইল মিলসসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি লতিফ বাওয়ানী ও করিম জুট মিলস ক্লাস্টার, আমিন জুট মিলস এবং আফসার কটন মিলসও বিনিয়োগের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বিডা জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের অধীনে ১০ হাজার একরের বেশি কৌশলগত শিল্পভূমি রয়েছে। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং বিদ্যমান শিল্প অবকাঠামোর সুবিধা থাকায় এসব সম্পদে দ্রুত বিনিয়োগ কার্যক্রম শুরু করার সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানগুলোতে পুনরায় উৎপাদন শুরু, আধুনিকায়ন, পুনঃউন্নয়ন, ইজারাভিত্তিক পরিচালনা, যৌথ উদ্যোগ এবং কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ করা যাবে বলে জানিয়েছে বিডা। বিনিয়োগকারীর আগ্রহ ও প্রকল্পের ধরন অনুযায়ী পরিচালনার দায়িত্ব হস্তান্তরসহ অন্যান্য উপযুক্ত পদ্ধতিও বিবেচনা করা হবে।

বিডার ভাষ্য, তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অলাভজনক, বন্ধ অথবা সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব সম্পদের কার্যকর ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৬ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com