ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রন্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সমাপ্ত অর্থবছরের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩১ টাকা ৪২ পয়সা

আগামী ২৪ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৫ এএম | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

April 2025
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com