শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যক্তিশ্রেণির কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

  |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   754 বার পঠিত

ব্যক্তিশ্রেণির কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ আদেশে নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৩০ নভেম্বর।

আজ রোববার এক বিশেষ আদেশে সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিকতা প্রদর্শন করে আবেদন করা যাবে বলেও জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৫–২৬ কর বছরে বেশ কয়েকটি শ্রেণিকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তাঁরা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবার তাঁর পক্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। বিদেশে থাকা করদাতারা চাইলে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ওটিপি ও নিবন্ধন লিংক পেয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

ই-রিটার্ন দাখিলে কোনো দলিল আপলোডের প্রয়োজন নেই। আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে সঠিক তথ্য দিয়ে করদাতারা ঘরে বসে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের পরেই স্বয়ংক্রিয়ভাবে স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

এ বছর এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৮ লাখের বেশি করদাতা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com