শিরোনাম >>
শিরোনাম >>

রিপাবলিক ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট

রিপাবলিক ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী অসুস্থ থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম সফিউল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক আনিস উদ দৌলা, স্বতন্ত্র পরিচালক মো. শফিকুল ইসলাম এফসিএ, ড. সুবর্ণ বড়ুয়া, ড. সুবোধ দেব নাথ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্ব‍াহী কর্মকর্ত ড. একেএম সরোয়ার জাহান জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, কোম্পানি সচিব স্বজন কুমার বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক বিনিয়োগকারী ডিজিটালি সংযুক্ত ছিলেন।

সভায় রিপাবলিক ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। যেগুলোর জবাব দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সরোয়ার জাহান জামিল।

বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২৪ অর্থবছরের জন্য ১১ শতাংশ যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৫ পিএম | বুধবার, ২৫ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com