প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   বুধবার, ০৬ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের সর্বসম্মতিক্রমে ২৪২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, অডিটর এ কেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানী সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডারবৃন্দ।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৮ পিএম | বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com