| রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট
চলতি আগস্ট মাসের ১৭ দিনে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।
রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলা হয়, আগস্টের ১৭ দিনে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। এছাড়া, বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। এ
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ।
Posted ৬:৩৩ পিএম | রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity