শিরোনাম >>
শিরোনাম >>

আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার

  |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার
Share

আগস্ট মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই- আগস্ট) রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছর একই সময়ে এসেছিল ৪১৪ কোটি ডলার।

গত মাসে (জুলাই) প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪৮ পিএম | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com