শিরোনাম >>
শিরোনাম >>

আজ দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

  |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

আজ দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
Share

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৩ নভেম্বর থেকে কমানো দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

২০ নভেম্বর রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমায়। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর ভরিপ্রতি ২ হাজার ৬১২ টাকা বাড়িয়েছিল বাজুস। চলতি বছরে ইতোমধ্যে ৮০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৫৪ বার বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে।

স্বর্ণের বিপরীতে রুপার দামে স্থিতাবস্থা বজায় রয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার; এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৪৭ পিএম | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com