শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরের ২০ দিনে এসেছে ২১৭ কোটি ডলার রেমিট্যান্স

  |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিসেম্বরের ২০ দিনে এসেছে ২১৭ কোটি ডলার রেমিট্যান্স
Share

চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ডলার কিনেছে। এতে ডলারপ্রতি দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনা দাঁড়াল প্রায় ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

এর আগে নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২৬ পিএম | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com