শিরোনাম >>
শিরোনাম >>

এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়াল

  |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়াল
Share

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব ঘাটতি বেড়ে ৬০ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। ছয় মাস শেষে ডিসেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা, যা এক মাসের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। ফলে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকা।

তবে রাজস্ব আদায়ে ইতিবাচক দিকও রয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে প্রায় ১২ দশমিক ৯০ শতাংশ। আগের বছরে এই সময়ে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯১ কোটি টাকা।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে-২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা এবং ভ্যাট খাতে ঘাটতি ১৫ হাজার ৫০৬ কোটি টাকা।

আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি-রপ্তানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় দাঁড়িয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা।

অন্যদিকে ভ্যাট খাতে তুলনামূলক বেশি আদায় হয়েছে। এ সময়ে ভ্যাট থেকে আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা, যদিও লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা।

জানুয়ারি মাসের চিত্রেও রাজস্ব আদায়ে ধীরগতি দেখা গেছে। এ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৫৪৫ কোটি টাকার বেশি, কিন্তু আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ফলে এক মাসেই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা বাড়ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩১ পিএম | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com