শিরোনাম >>
শিরোনাম >>

ব্যবসায়ীদের কাছে আয়কর ও প্রত্যক্ষ কর সংস্কারে প্রস্তাবনা চেয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ব্যবসায়ীদের কাছে আয়কর ও প্রত্যক্ষ কর সংস্কারে প্রস্তাবনা চেয়েছে এনবিআর
Share

আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি হিসেবে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে আয়কর ও অন্যান্য প্রত্যক্ষ করকে যুগোপযোগী ও অংশীদারিত্বমূলক করতে প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, ১৫ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে তাদের সুপারিশ ও প্রস্তাব হার্ড কপিতে এনবিআরের করনীতি শাখার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া সরাসরি ই-মেইল taxpolicynbr@gmail.comএর মাধ্যমে প্রস্তাব পাঠানোও সম্ভব।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানিয়েছেন, চিঠিতে ব্যবসায়ীদের কাছে মোট চারটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে—২০২৩ সালের আয়কর আইন, ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা, ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন।

চিঠিতে বলা হয়েছে, ব্যবসায়ীরা তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ কর সম্পর্কিত আইন ও বিধিমালার ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ প্রদান করবেন। এনবিআরের লক্ষ্য, এই প্রস্তাবনা বাজেটে অন্তর্ভুক্ত করে করব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও অংশীদারিত্বমূলক করা।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:১০ এএম | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com