প্রতিদিনের অর্থনীতি | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সব আর্থিক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হোসেন আক্তার। সভায় পরিচালক পরিষদের প্রতিবেদন, আর্থিক বিবরণী, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব এবং অডিট প্রতিবেদন অনুমোদন করা হয়।
এছাড়া পরিচালক নির্বাচন, নিরীক্ষক (অডিটর) নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পাস হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
চেয়ারম্যান তার বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
Posted ৪:১৩ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity