শিরোনাম >>
শিরোনাম >>

৩ মে শুরু হচ্ছে বোরো ধান-চাল সংগ্রহ, নির্ধারিত হলো সরকারি ক্রয়মূল্য

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

৩ মে শুরু হচ্ছে বোরো ধান-চাল সংগ্রহ, নির্ধারিত হলো সরকারি ক্রয়মূল্য
Share

চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহে নামছে সরকার। ৩ মে থেকে শুরু হয়ে আগস্টের শেষ দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল এবং একই দামে (৩৬ টাকা) ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে ৩ মে থেকে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে। পুরো কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

খাদ্য মজুত শক্তিশালী করতে আমদানি নিয়েও কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাকি গম সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহের এই উদ্যোগ বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০২ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com