শিরোনাম >>
শিরোনাম >>

স্বর্ণের দামে ফের পতন, আজ থেকেই নতুন দর কার্যকর

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

স্বর্ণের দামে ফের পতন, আজ থেকেই নতুন দর কার্যকর
Share

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে, যা মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দরের তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ২ লাখ ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা, ফলে নতুন দর হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিলও স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো, যা বাজারে নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

শুধু স্বর্ণ নয়, রুপার দামেও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৩৩ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ২৩৪ টাকা কমে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১৭ এএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com