প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর এই ড্র অনুষ্ঠিত হয়।
চলতি বছরের দ্বিতীয় ড্রতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীকে দেওয়া হবে ৬ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পঞ্চম পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কোনো একক সিরিজ নয়; বরং ড্রয়ে ঘোষিত নম্বরের সব সিরিজের বন্ডই পুরস্কারের জন্য বিবেচিত হয়। তবে ড্রয়ের নির্ধারিত তারিখের কমপক্ষে ৬০ দিন আগে বিক্রি হওয়া বন্ডই কেবল এ ড্রয়ের অন্তর্ভুক্ত হবে।
আয়কর আইন ২০২৩–এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাপ্ত পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয়।
দেশে সঞ্চয়ের জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে প্রাইজবন্ড দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষ ঝুঁকিমুক্ত সঞ্চয়ের উদ্দেশ্যে এই বন্ডে বিনিয়োগ করে থাকেন। সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালুর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, এই বন্ড সহজেই কেনা ও ভাঙানো যায়, যা বিনিয়োগকারীদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Posted ১১:০০ এএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity