শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা, এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা, এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকা
Share

ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয়ে গতি ফিরেছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার সমান।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী এর পরিমাণ ৩৮ হাজার কোটি টাকার বেশি।

এর আগে মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে রেকর্ড। ফেব্রুয়ারিতে এসেছিল ৩০২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৩৭ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com