নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপদেষ্টা এম. কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নবী উল্লাহ, পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, শেয়ারহোল্ডার, স্ক্রুটিনাইজার, স্ট্যাটিউটরি অডিটর, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য এজেন্ডা অনুমোদনের পাশাপাশি ২০২৫ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশও শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়।
Posted ৪:৩৯ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity