এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত, ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত, ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইমাম শাহীন ২০২৫ সালের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

তিনি জানান, ২০২৫ অর্থবছরে এশিয়া ইন্স্যুরেন্স ৭০২.৪৩ মিলিয়ন টাকা মোট প্রিমিয়াম আয় এবং ১৫৩.৪৩ মিলিয়ন টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করেছে। একই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২.৪৭ বিলিয়ন টাকা।

এছাড়া ২০২৫ সালের আর্থিক পারফরম্যান্সের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) থেকে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে কোম্পানিটি। প্রতিকূল ব্যবসায়িক পরিবেশের মধ্যেও প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।

সভায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মিসেস খালেদা বেগমকে গ্রুপ-‘এ’ পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। পাশাপাশি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধি মো. এনায়েত কবিরকে গ্রুপ-‘বি’ পরিচালক হিসেবে মনোনয়ন অনুমোদন দেওয়া হয়।-বিজ্ঞপ্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৪ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com