প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বুধবার (৯ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।
সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন ও উম্মে খাদিজা মেঘনাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাধীন পরিচালক মো. হাফিজউল্লাহ ও মাহবুবা হোসেইন, মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন এবং কোম্পানি সচিব এফ জে এম হাফিজা সুলতানা সভায় অংশ নেন।
সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী পর্যালোচনার পর শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ও মুনাফা বেড়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। এ সাফল্যে অবদান রাখায় তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি
Posted ১১:৩১ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity