নিটল ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

নিটল ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

রোববার (১২ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।

সভায় চেয়ারম্যান ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স, প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নত সেবা নিশ্চিত করতে কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এজিএমে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারপারসন ও পরিচালক নাঈমা হক, পরিচালক মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, পরিচালক মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং মো. সোহরাব আলী খান এফসিএমএ উপস্থিত ছিলেন।

এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ সভায় অংশ নেন।

কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস সভা পরিচালনা করেন। -‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪৪ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com