এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত
Share

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলাম।

এজিএমে কোম্পানির ভাইস চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী, পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কেএম সাইদুর রহমানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিকূল ব্যবসায়িক পরিবেশের মধ্যেও প্রিমিয়াম আয় বৃদ্ধি, সুষ্ঠু বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ভালো আর্থিক ফলাফল অর্জনের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে ২০২৫ সালের জন্য ঘোষিত ১৪ শতাংশ নগদ লভ্যাংশেরও প্রশংসা করা হয়।

সভায় সম্প্রতি কোম্পানির অর্জিত ‘এএএ’ ক্রেডিট রেটিং-এর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। শেয়ারহোল্ডাররা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগ কার্যক্রম জোরদারের মাধ্যমে কোম্পানির আয় ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ আরও বৃদ্ধি পাবে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২০ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com