জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট

জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, স্ক্রুটিনাইজার, পর্যবেক্ষক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এজিএমে কোম্পানির ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য এজেন্ডাও শেয়ারহোল্ডারদের অনুমোদন লাভ করে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০৩ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com