প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২০ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।
এ সময় কোম্পানির পরিচালকবৃন্দসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ মুজতবা সিদ্দিকী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আবুল হাসিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহ্সান উল্লাহসহ শেয়ারহোল্ডারগণ।
বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের র্সবসম্মতক্রিমে ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল আলোচ্যসূচি অনুমোদন করা হয়।
Posted ২:৩৪ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity