শিরোনাম >>
শিরোনাম >>

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
Share

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খান-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আহসান হাবিব ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে বিসিএস পরীক্ষায়ও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করে প্রশাসনিক অঙ্গনে মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি এনবিআরের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে একাধিক আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩০ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com