শিরোনাম >>
শিরোনাম >>

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা, করদাতাদের সতর্ক করল এনবিআর

বিশেষ প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা, করদাতাদের সতর্ক করল এনবিআর
Share

কর নথি অডিটে পড়েছে এমন ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় এনবিআর।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, সম্প্রতি প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কর নথি অডিটে নির্বাচিত হয়েছে বলে দাবি করে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছে।

এনবিআর জানিয়েছে, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে সংস্থাটির কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না।

কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট করদাতাকে কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বকেয়া কর বা কোনো ফি সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে করদাতার কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারেন না।

এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে এনবিআর।

কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে ব্যবহৃত মোবাইল নম্বর সংরক্ষণ করে দ্রুত নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতেও অনুরোধ করা হয়েছে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫০ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com