শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে এলো ৫৭ হাজার টন গম

  |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত

প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে এলো ৫৭ হাজার টন গম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে আমদানি করা গমের চালান দেশে পৌঁছেছে। শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী এমভি নর্স স্ট্রাইড জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নোঙর করে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এবং বাংলাদেশের খাদ্য অধিদফতরের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

প্রথম চালানে আসা প্রায় ৫৭ হাজার টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলেই দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি/ডেস্ক
Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com