
| রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 234 বার পঠিত

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দামই লিটারে ২ টাকা করে বেড়েছে।
নতুন দরে এখন ডিজেল: ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা।
রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এই নতুন মূল্য ঘোষণা করে। জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্ত আগামীকাল ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Posted ১০:৪৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


