
| সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 217 বার পঠিত

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে রাষ্ট্রীয় এ সংস্থাকে আর আয়কর রিটার্ন দাখিল বা তার প্রমাণপত্র জমা দিতে হবে না।
রোববার (৭ ডিসেম্বর) এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান ও করযোগ্য সত্তা নয় এ কারণে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে রেলওয়েকে অব্যাহতি দেওয়া হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সরকারি দপ্তরে কর-সংক্রান্ত নথি দাখিল ও ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই জটিলতার সৃষ্টি হয়। তবে এনবিআরের নতুন নির্দেশনার ফলে রেলওয়ের ক্ষেত্রে এসব প্রক্রিয়াগত জটিলতা আর থাকবে না বলে আশা করা হচ্ছে।

Posted ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


