শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

  |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com